মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে উপজেলার অনেক কৃষক সরিষা কাটা ও তোলার কাজ শুরু করেছেন। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ব্যবহার এবং সময়মতো পরিচর্যার কারণে এবার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
মাঠজুড়ে পাকা সরিষার হলুদ রঙে যেন নতুন প্রাণ ফিরেছে গ্রামীণ জনপদে। কম খরচে ভালো ফলন পাওয়ায় কৃষকদের মুখে দেখা যাচ্ছে স্বস্তি ও আনন্দের ছাপ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরিষা বিক্রি করে তারা বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন। যদি বাজারে দাম সহনীয় থাকে, তবে এ বছর সরিষা চাষে কৃষকরা আরও লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর আত্রাইয়ে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং উৎপাদনও সন্তোষজনক হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর