1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

নওগাঁয় বিএনপি প্রার্থীর বণার্ঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ ২ আসন পত্নীতলা – ধামইরহাট  উপজেলায় ধানের শীষেরপক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে মর্যাদাপূর্ণ বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর )সকালে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে   শোভাযাত্রাটি শুরু হয় নজিুপর গোলচত্বরে এসে পথসভায় বেগম জিযার রোগমুক্তি কামনায় দোয়া কামনা করে পত্নীতলা ও ধামইরহাট উপজেলারবিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

শোভাযাত্রায় ছাদ খোলা মাইক্রোতে দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার দুপাশোর মানুষদের শুভেচ্ছা জানান বিএনপি মনোনীত এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  সামসুজ্জোহা খান জোহা। সাথে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।  শোভাযাত্রায় নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি।

এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা। ধামইরহাট  পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান পত্নীতলা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম,  শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক  সাগর হোসেন সহ দুই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রায় ১০/১২ হাজার মোটরসাইকেলের প্রায়   ১০/১২ কিমি দৈর্ঘ লাইন বণার্ঢ্য শোভাযাত্রায় জনমানুষের গণ জোয়ারে পরিণত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট