মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ভুক্তভোগী মালিকদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মাল রক্ষায় নওগাঁ জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কতার সাথে মোবাইল ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, কোনো কারণে মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এতে উদ্ধার কার্যক্রম সহজ হয়।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর