# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ৩০জন স্বপ্নসারথি অংশগ্রহণে স্বপ্নসারথিদের জন্য আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল হাসান, বিএম, সোহেল মিয়া, এবিএম-দিপা কন্ডু। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালন বিষয়ে বিস্ত্মারিত ধারণা প্রদান করেন। হাঁস ও মুরগিপালনের আধুনিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা এবং হাঁস ও মুরগি পালনকে আয়বর্ধক কর্মকা- হিসেবে গড়ে তোলার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর