1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধোবাউড়ায় কৃষকের অধিকার ; নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? খুলনায় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু: বললেন ‘জীবন সার্থক’ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাল থেকে কাজে ফেরার ঘোষণা কালীগঞ্জে শিশু ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা: প্রধান অভিযুক্তসহ আটক ৩ দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ রাজশাহীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ব্যতিক্রমী উদ্যোগ: অভিভাবকদের ডেকে সতর্ক বার্তা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আটক ১: র‍্যাব-৫ এর সফল অভিযান

ধোবাউড়ায় কৃষকের অধিকার ; নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ধোবাউড়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে ৭ ডিসেম্বর ধোবাউড়া উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্স চেঞ্জ এর সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (RDS) বাস্তবায়নে ‘’SWABOL’’ প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন এর আয়োজনে আলোচনা, গণসমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধোবাউড়া উপজেলা চত্বরে আয়োজন করা হয়।

“মানুষ সৃষ্টির সেরা জীব, কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা রোধে জানা থাকা চাই সতর্কতা”এসময় ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফজলের রাব্বি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাজিমুল হালিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন , উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আবু সাদেক, সাধারণ আব্দুর রশিদ সহ কৃষিপণ্য উৎপাদক সমিতির সদস্যবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, স্থানীয় গণ্যমান্য হব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী উজ্জ্বল কুমার দত্ত রায়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট