1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি রাজশাহী সীমান্তে ৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫

ধূপধুনচি-ঢাক-উলুধ্বনিতে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপে ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের তালে উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হওয়ায় মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় জমে ওঠে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তরা সমবেত হতে থাকেন।

পঞ্চপ্রদীপ প্রজ্বালন, চণ্ডীপাঠ, আরতি ও ধূপধুনো নাড়ানোয় উৎসবের আবহ তৈরি হয়। এ সময় ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দিরপ্রাঙ্গণ।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর জেলায় শতাধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তদের উপস্থিতি ও আনন্দঘন পরিবেশে উৎসব মুখর হয়ে উঠেছে চারপাশ। দেবী দুর্গার আরাধনায় শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন পূজারীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট