ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………
‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ নওগাঁর ধামইরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন জীবন বীমা কোম্পানীদের উৎসব মুখর অংশগ্রহণে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, জীবন বীমা কর্পোরেশনের ডেভলটমেন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ডিজিএম ছাইদুল ইসলাম, বীমা ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর এজিএম শাহজাহান আলী, ফিন্যান্সিয়াল এসোসিয়েট (এফ.এ) আবু মুছা স্বপন সহ সহ ৫টি কোম্পানী প্রতিনিধির শতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর