মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার (১৪ মে) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত খাইরুলের বাড়ি উপজেলার বাধাঁইড় ইউপির নারায়নপুর গ্রামে। সে উপজেলার বাধাঁইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার ভাই।
পুলিশ ও এলাকাবাসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আদিবাসী এক নারীকে কু-প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিল খাইরুল। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার দিকে একান্নপুর গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে খায়রুল ওই নারীর ঘরে প্রবেশ করে জাপটে ধরে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে।
এ ঘটনায় বুধবার ওই নারী তানোর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের বিষয়টি জানাজানি হলে ভিকটিম ও তার পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি-ধমকি দেয় বিএনপি নেতা ও তার সাঙ্গপাঙ্গরা। তবে পুলিশ খাইরুলকে গ্রেফতার করে।
তানোর থানার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন- ধর্ষণ হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খাইরুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর