
# আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটায় ধারাবাহিক কর্মসূচির অষ্টম দিনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার গাজীরহাট বাজার ও মৎস্য আড়ত এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বাজার এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেন পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়।
উপস্থিত ব্যক্তিবর্গ:
অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকী, গাজীরহাট মৎস্য সেডের সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’-এর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দেবহাটায় এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর