
আব্দুল্লাহ আল মামুন | দেবহাটা (সাতক্ষীরা): সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোড়ারচক গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার এবং একই গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)।
দেবহাটা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পাল, এএসআই মো. আকিজুর রহমান, এএসআই মো. রহমত শেখ ও এএসআই আলাউদ্দীন আলীর সমন্বয়ে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত উভয়কে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর