
আব্দুল্লাহ আল মামুন (দেবহাটা প্রতিনিধি): সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের এক বিশেষ অভিযানে সিআর (CR) পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দেবহাটা থানাধীন কোড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হাবিবুর রহমান। তিনি দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মো. হান্নান আলীর ছেলে।
দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন হোসেনের সার্বিক নির্দেশনায় এএসআই (নিঃ) মো. ইব্রাহিম খলিল ও এএসআই (নিঃ) রহমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে কোড়া এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি হাবিবুর রহমানকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর