1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দু’ দিনের ব্যবধানে রাজশাহীতে আরো এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

দু’ দিনের ব্যবধানে রাজশাহীতে আরো এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নিজস্ব প্রতিবেদক………………….

২৯ জুলাই দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের রিক্তা আক্তার নামের এক শিক্ষার্থীর (ছাত্রীর) অস্বাভাবিক মৃত্যুর রেস কাটতে না কাটতেই দুই দিনের মাথায় রাজশাহী মহানগরীতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই কলেজ ছাত্রীর নাম জনি সুরাইয়া (২০)। তিনি নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। জনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন। সপুরা ছয়ঘাটি এলাকায় একটি ছাত্রীনিবাসে ভাড়া থাকতেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

 

তিনি জানান, মেয়েটি ছাত্রী নিবাসের সিঙ্গেল রুমে থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। তবুও সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট