1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন

দুর্গাপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলায় নারীসহ নিহত ২, আহত ১৫

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:
জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফেরদৌসি বেগম (৫০)। তার স্বামীর নাম আবদুল জব্বার। তিনি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের প্রতিবেশী। অপর জন হচ্ছে জিন্নাত আলী নামের এক ব্যক্তি। এছাড়া সংঘর্ষে ফেরদৌসির স্বামী আবদুল জব্বারসহ ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক। প্রতিবেশী মামুনুর রশিদসহ কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। তারা বিএনপির কর্মী-সমর্থক। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তারা কয়েকদফা বিরোধপূর্ণ জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কয়েকদফা মারামারির ঘটনাও ঘটে। এর জের ধরে শনিবার সকালে মামুনুর রশিদ তার লোকজন নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বাড়িতে হামলা করেন। রিয়াজুল ওই সময় বাড়িতে ছিলেন না। দেশীয় অস্ত্র ও লাঠিশোঁটা নিয়ে রিয়াজুলের বাড়িতে হামলা হলে প্রতিবেশীরা তা প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার (ওসি) দুরুল হোদা জানান,হামলায় ফেরদৌসি বেগম গুরুত্বর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি জানান, ঘটনার পর অভিযান চালিয়ে তারা ৫-৭ জনকে আটক করে থানায় নিয়েছেন। কারা কারা হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। হামলায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট