1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

তোমার ইমান কে খাঁটি কর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৫৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র কোরআনের বাণী……………………………………………………….

বিপদে ধৈর্যধারণ করা মোমিনের দায়িত্ব। মানুষ বিভিন্ন দিক থেকে বিপদের মুখে পড়েন। আর মনে রাখতে হবে বিপদ যত বড় হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যধারণ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও তত বড়। আল্লাহ তায়ালার ঘোষণা করেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব (কখনও) ভয়ভীতি, (কখনও) ক্ষুধা দ্বারা এবং (কখনও) জানমাল ও ফলফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। ( আল কুরআন) সুরা বাকারা (২) : ১৫৫।

 

অপর আয়াতে মহান রাব্বুল আলামিনের ঘোষণা করেন, তোমরা তোমাদের জানমালের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হবে আর তোমরা আহলে কিতাব ও মুশরিকদের পক্ষ থেকে অনেক পীড়াদায়ক কথা শুনবে। তোমরা যদি সবর ও তাকওয়া অবলম্বন কর, তাহলে অবশ্যই তা বড় হিম্মতের কাজ। সুরা আলে ইমরান (৩) : ১৮৬।

 

পবিত্র কোরআনের আল্লাহপাক এরশাদ করেন, হে মোমিনরা! তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন। সুরা বাকারা (২) : ১৫৩। রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে, আমি যখন আমার মোমিন বান্দার কোনো আপনজনকে মৃত্যু দিই আর সে সবর করে, তখন আমার কাছে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত( আমিন)।

 

হাদিস শরীফ……………………………………………………..

বিশ্বনবী হযরত মোহাম্মদ.(সঃ) এরশাদ করেছেন : তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ঠ হবে.(হাদিস)। অর্থাৎ ইখলাস থাকলে আল্লাহকে খুশি করার জন্য অনেক আমল করার দরকার নেই। ইখলাস থাকলে জাহান্নাম থেকে মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট। #

সংগ্রহকারী: মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট