প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৩:২৯ পি.এম
‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার পেট্রোল ও ডিজেল

# শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় “তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার লিটার পেট্রোল ও ডিজেল তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। এসময় প্রায় ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল ও ১০হাজার৯৪১ লিটার ডিজেল মজুদ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে মজুদকৃত তেল উপস্থিত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের আরোহীদের মধ্যে প্রতি জনকে বিতরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় এই জরিমানা করা হয়েছে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সময় দুই মোটরসাইকেল আরোহী দুইবার তেল নেওয়ার চেষ্টা করলে দুই জন কে ৭ হাজার টাকা জরিমানা কারা হয়।
উল্লেখ্য, এর দুই দিন আগেই জেলার গোমস্তাপুর উপজেলায় “তেল নাই” লেখা আরেকটি পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পেট্রোলের সন্ধান পাওয়া যায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর