মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মোঃ নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মোঃ ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ) ও মোঃ শফিক উল্লাহ (প্রভাষক, গণিত বিভাগ)। উপাচার্য প্রফেসর মোঃ ফরিদুল ইসলাম এসব নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ আজ মঙ্গলবার দুপুরে দায়িত্বে যোগদান করেছেন।
এসময় অন্যদের মধ্যে দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মোঃ আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মোঃ আব্দুল মান্নান, প্রফেসর মোঃ মজিবুর রহমান (দর্শন বিভাগ), প্রফেসর এ নাইম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ), সহকারী প্রক্টর প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর মুহা. রফিকুল ইসলাম ও প্রফেসর মুহা. বিলাল হুসাইন উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর