1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

তিন বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো টমেটো

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন:  দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও টমেটো আমদানি শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভারতীয় দুটি ট্রাকে করে ৬০ মেট্রিক টন টমেটো প্রবেশ করে বন্দরে। এসব টমেটো আমদানি করেছেন ব্যবসায়ী জয়নাল আবেদিন।

পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দর দিয়ে পূর্বেও টমেটো আমদানি হয়েছিল। তবে প্রায় তিন বছর ধরে তা বন্ধ ছিল। তিনি বলেন, “আজ হঠাৎ দু’টি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো এসেছে। লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।” টমেটোর এই চালান বাজারে পৌঁছালে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।

গত কয়েক সপ্তাহ ধরে খুচরা বাজারে টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছিল। ব্যবসায়ীদের মতে, নতুন এই সরবরাহ আসায় দাম অন্তত ১৫-২০ টাকা কমার সম্ভাবনা আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট