1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ই মার্চ তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া,ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু,বিএনপি নেতা সানিয়াত হোসেন শুভ।

এছাড়াও উপস্থিত ছিলে,বাগমারা উপজেলার বিএনপির সাবেক আহবায়ক বাদশা,গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন মুহরী, তাহেরপুর ছাত্রদলের আহবায়ক সোহেল রানা, তাহেরপুর পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহেল সরদার, তাহেরপুর পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বাসার, তাহেরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ওহাব সরদার, সদস্য সচিব রাসেদুল ইসলাম শুভ, তাহেরপুর র্যায়ল আল্টাসান্ডউ এন্ড হসপিটালের পরিচালক এমএ মালেক, বিএনপি নেতা, ওয়াহেদ সরকার সহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট