
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) পরিদর্শনের মাধ্যমে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।
সোমবার (১৯ অক্টোবর) মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া বিভিন্ন প্রস্তুতি নিয়ে ব্রিফিং করেন।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর