1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

তামাক কোম্পানির মিথ্যাচার বন্ধের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসৃচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন, রাজশাহী…………………………………………………….

রাজস্ব আয় বিষয়ক তামাক কোম্পানির মিথ্যাচার বন্ধের দাবিতে “সামাজিক কল্যাণ সংস্থা” বাংলাদেশ বিরোধী জোট (বাটা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ উদ্দোগে অবস্থান কর্মসৃচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় সাহেব বাজার জিরোপয়েন্ট এ অবস্থান কর্মসৃচির আয়োজন করা হয়।

 

সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৈইবুর রহমান ,মোঃ আব্দুল আলিম সভাপতি সোনালী সপ্ন সংস্থা,শাইখ জামান সভাপতি সূর্যকিরণ বাংলাদেশ , মোঃ শামীউল আলীম শাওন সভাপতি ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাস, এই সময় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন, শরিফুল ইসলাম,সাইদুর রহমান সজল,মাসুম আহমেদ, সাকিব ইসলাম, তাইজুল রহমান, ইকলাসুর রহমান রাতুল, মারজিয়া, জুলি, সহ অনান্য, অবস্থান কর্মসৃচি পরিচালনা করেন আতিকুর রহমান আতিক।

 

এই সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দেন,তা বাস্তবায়নের জন্য সকলে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন ধূমপান বিষপান, ধূমপানে আসক্ত করে তামাক কোম্পানি অর্থ উপার্জন করছে। তারা যে হারে কর দিচ্ছে, তার দ্বিগুন টাকা ব্যয় করা হচ্ছে স্বাস্থ্য খাতে। এই সামান্য পরিমাণ কর পরিষদের মাধ্যমে কোম্পানি রাষ্ট্রের জনগণের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ধূমপান নেশা জাত দ্রব্য বিক্রি করে তারা কোটিপতি হচ্ছে। নেশা জগতের প্রথম ধাপ হল ধূমপান,এর পরে অন্যান্য নেশায় জড়িয়ে পড়ে। তামাক কোম্পানিগুলো দেশের তরুণ সমাজকে নেশার জগতে ঢুকিয়ে দিচ্ছে। এই কোম্পানিগুলো কখনোই দেশপ্রেমিক হতে পারে না বরং তারা মানুষ মারার কারিগর। তামাক কোম্পানির এই চালাকি সাধারণ মানুষ কোন ভাবেই বুঝতে পারব না। তাই বক্তারা দাবি জানান অতি অবিলম্বে রাজস্ব আয় বিষয়ক তামাক কোম্পানির মিথ্যাচার বন্ধ করা হোক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট