1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

তানোরে পাউবোর জায়গা দখল করে বাড়ি নির্মাণ, প্রশাসন চুপচাপ, এমপির লোক বলে কথা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর (রাজশাহী)প্রতিনিধি………………………………………………………….

রাজশাহীর তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পরিপক্ক দুটি তাল গাছ ও চারটি বাবলা গাছ নিধন, পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃস্টি, বাঁধের জায়গা দখল ও বাঁধ হুমকিতে ফেলে আরসিসি পিলার দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী অভয় কুমার। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিন তদন্ত করলেই এসব অভিযোগের সত্যতা মিলবে।

এদিকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার গ্রামবাসি ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), রাজশাহীর নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড (পাউবো)  ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কাছে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে  তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউপির মেলান্দী গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও  ইউপি চেয়ারম্যানকে অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারী এক কর্মকর্তা জানান, এরা স্থানীয় এমপির পুকুরে মাছ চাষ ও পুকুর দেখাশোনা করে, সেই সুবাদে এরা এমপির ঘনিষ্ঠ হওয়ায় স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। স্থানীয় বাসিন্দা জনৈক শহীদুল, করিম ও নিখিল বলেন, সাঁকোর মুখে অভয় বাড়ি করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা বাড়ি অপসারণের দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে অভয় কুমার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বাবলা গাছ কাটার কথা সঠিক নয় তারা দুটি ছোট তালগাছ কেটেছেন যেটা তারা রোপণ করে ছিলেন। তিনি বলেন, (পাউবো) এসও রাজ্জাকের  সঙ্গে যোগাযোগ করে তার মৌখিক নির্দেশে তারা এখানে বাড়ি তৈরী করছেন।  এবিষয়ে জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এসও  বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট