1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের গণসংযোগ 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর প্রতিনিধি…………………………………………………….

রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতার ইচ্ছে প্রকাশ করে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপির দু’বারের সফল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন।

জানা গেছে, গত ২২ মার্চ শুক্রবার তানোর পৌরসভার  কালিগঞ্জহাট, মাসিন্দা হালদারপাড়া, কাশিম বাজার ও আকচা মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ  এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনার মধ্য দিয়ে গণসংযোগ করেন আব্দুল্লাহ আল মামুন।

এদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন  ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। এছাড়াও এই নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ করছেন না। এমনকি দলীয় প্রতিক থাকছে না। আবার নির্বাচনে যারা চেয়ারম্যান পদে প্রতিদন্দিতা করছেন তারা আওয়ামী লীগের ঘরের মানুষ এখানে বিরোধীতা বলে কিছু নাই। ভোটারগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আব্দুল্লাহ আল-মামুন এক সময়ের দাপুটে রাজপথের লড়াকু সৈনিক।

দীর্ঘদিন যাবত নিজে বঞ্চিত রয়েছেন এবং আওয়ামী লীগের নিপিড়ীত-নির্যাতিত,  শোষণ-বঞ্চনার শিকার নেতাকর্মীদের অধিকার আদায়ে তাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। উপজেলার হাজার হাজার বঞ্চিত ও নিপিড়ীত মানুষ এবার মামুনকে নিয়ে তাদের অধিকার আদায়ের স্বপ্ন দেখছেন। তারা তাদের সর্বস্ব বিলিয়ে এবার মামুনকে একটা জায়গায বসাতে চাই। যেখানে পাওয়া না পাওয়া বলে কোনো কথা থাকবে না। কিন্ত্ত তারা তাদের  কথা বলতে পারবেন, তাদের কথাও শোনবেন এমন একটা জায়গা তৈরী করতে চান।

ওদিকে বিএনপি-জামায়াত প্রার্থী না দিলে তাদের ভোট মামুনের বাক্সে যাবার উজ্জ্বল সম্ববনা রয়েছে। তানোর উপজেলা নির্বাচনে এবার জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর বিএনপি-জামায়াতের ভোট  ব্যাংক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট