1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

তানোরে ইউএনও অফিসের সামনে আ’লীগ নেতার উপরে হামলা, গ্রেফতার-১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………………..

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল( ১৪ মার্চ) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মারামারির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কাঁমারগা ইউপির ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাদী ৮জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার বেলা ১১ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন, ভাড়াটিয়া সন্ত্রাসী কামারগাঁ ইউপির মালশিরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল হান্নান(৫০)।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের উপর পরিকল্পিত ভাবে হামলা করেন ভাড়াটিয়া সন্ত্রাসী আব্দুল হান্নান ও তার লোকজন। এতে করে আব্দুল হান্নান ও তার লোকজনের কিল-ঘুষিতে নাক ফেটে গুরুতর জখম হয়ে আহত হন আব্দুল মজিদ। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আব্দুল মজিদের লোকজন।

এবিষয়ে আহত আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ জানান, গভীর নলকূপ নিয়ে দীর্ঘদিন ধরে রেজাউল ইসলামের সাথে দ্বন্দ্ব বিবাদ চলে আসছিল।তার সমঝোতার জন্য দু’পক্ষকে নিয়ে ইউএনও মহোদয় তার অফিসে বসেন। এবং সুষ্ঠু সমাধানও করে দেন। কিন্তু রেজাউল ইসলামের ভাড়াটিয়া সন্ত্রাসী আব্দুল হান্নান ইউএনও  অফিস থেকে বেরিয়ে এসে কোন কথা ছাড়াই আমার উপরে হামলা চালিয়ে আমাকে আহত করেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এমন মারামারির ঘটনা সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে ইউএনও স্যার আমাকে অবহিত করেন। এবং আব্দুল মজিদ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এতে করে বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুল হান্নান নামের ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট