
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ফগার স্প্রে এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস প্রাঙ্গণে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও ফগার স্প্রে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠান শেষে মহানগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার।
নগরবাসীর সহযোগিতা কামনা অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে যথাযথভাবে কাজ করে যাচ্ছে। আগামী তিন মাসব্যাপী নগরজুড়ে বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।" একটি ডেঙ্গুমুক্ত ও সুস্থ মহানগরী গড়তে তিনি সর্বস্তরের নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

উপস্থিত অতিথিবৃন্দ উদ্বোধনী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)
মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)
মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোঃ রেজাউল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাসিক
সোহেল রানা, সচিব, রাসিক
শেখ মোঃ মামুন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা
আহমদ আল মঈন পরাগ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী
ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা
এমদাদুল হক লিমন, সদস্য সচিব, মহানগর ছাত্রদল
এছাড়াও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, সামাজিক সংগঠন 'বিডি ক্লিন'-এর স্বেচ্ছাসেবী সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর