1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল, ঠাকুরগাঁও……………………………………….

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা চত্বরে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১মি.নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

পরে উপজেলা হলরুমে নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, এসি (ল্যান্ড) ইন্দ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন ও মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার দেয়া হয়। এদিকে এদিন সকালে উপজেলা আ’লীগ অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। পরে, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন-:পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জবায়দুর রহমান ও মুক্তার আলম, যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব ও মামুনুর রশীদ এলবার্ট ও ভাইস-চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আরথান আলী , আ’লীগ নেতা প্রশান্ত বসাক প্রমুখ।

পরে শহরে একটি শোভাযাত্রা বের করে দলীয় নেতাকর্মীরা এরপর কলেজ মাঠে এসে খিচুড়ি বিতরণ করেন তারা । একই দিনে পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে জাতীয় শোক দিবস পালন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক রাকিব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আ’লীগ নেতা আনিসুর রহমান, যুবলীগ যুগ্ম সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। পরে,মাওলানা রবিউল ইসলামের পরিচালনায় মিলাদ ও মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট