1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মো: আসাদুজ্জামান আসাদ,  ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রাইভেট কারে বা ভাড়া করা গাড়িতে রাজকীয় ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অশ্রুশিক্ত নয়নেবিদায় নিয়েছেন প্রধান শিক্ষক, মোঃ শাহজাহান ই হাবিব।তিনি জেলার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক।  আজ ২১শে মে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের  আয়োজনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, সহকারি পরিদর্শক মো: দৌলত উজ জামান, সহকারী পরিদর্শক হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার মমতা হেনা। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্যরা বক্তব্য রাখেন।
 প্রধান শিক্ষক মো: শাহজাহান ই হাবিব  ওই বিদ্যালয়ে ৩২ বছর প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করেছেন। তিনি কাজ পাগল মানুষ ছিলেন। দিনের কাজ দিনে করতেন কোন কাজ জমিয়ে রাখতেন না। শুধু বিদ্যায়টিতে নয় পুরো উপজেলার মধ্যে তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে বিভিন্ন  বিদ্যালয়ের ২ শতাধিক প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বিদায় বেলায় এক নজন দেখতে আসেন প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব কে।
Open photo
এছাড়া প্রধান শাহজাহান ই হাবিব ২৪-২৫ শিক্ষাবর্ষে জেলায় মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পুরস্কৃত হয়। তাছাড়া এই প্রধান শিক্ষক তাঁর কর্মজীবনে বিভিন্ন সরকারি ও বেসরকারি পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
 শেষ কর্মদিবসে ফুলের শুভেচ্ছায় বিদায় সংবর্ধনা  শেষে স্বপরিবারে প্রাইভেট কারে চড়ে তাকে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও এলাকাবাসী। এর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব কে লাল গালিচা সংবর্ধনা এবং ফুলেল শুভেচছা প্রদান করেন।
 সে সময়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীরা সকলেই গুণী এই প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেয়।
এ বিষয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব বলেন, এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং আমি একজন শিক্ষক হিসেবে আজ সত্যিই গর্বিত। এতো শিক্ষক-শিক্ষার্থীরাসহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ আমাকে যে সম্মান ও সম্মাননা দিয়েছে, তাতে আমি আপ্লুত। জীবনের শেষ দিন পর্যন্ত এই বিদ্যালয়ের সকল ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গুণী এই প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব ০১ জানুয়ারি ১৯৯৪ সালে তার কর্মকাল শুরু করেন সহকারি শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট