
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালিয়া গ্রামে লৌহজং নদীতে পড়ে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সদস্যরা অভিযান চালাচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ ঘটনার পর থেকে পুরো স্থানীয় এলাকায় তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। শিশুটি নদীতে নিখোঁজ হওয়ার খবর মুহূর্তেই চারদিকে জানাজানি হলে স্থানীয় লোকজনের ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালিয়া গ্রামসংলগ্ন লৌহজং নদীর পাড়ে খেলার সময় অসাবধানতাবশত তিন বছর বয়সী শিশুটি নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। স্বজনরা তাকে খুঁজে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধাকরী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানানো হয়, শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর