
মো. সাব্বির হোসেন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামে দুই সন্তানের এক জননীকে এক যুবকের সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গোবিন্দাসী গ্রামে ওই নারী ও যুবকের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করছিলেন এলাকাবাসী। ঘটনার দিন রাতে তাঁদের একত্রে উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন এক হয়ে তাঁদের হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আটক উভয়কে হেফাজতে নিয়ে থানায় যায়।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর