নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুর মহানগর টঙ্গী থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে টঙ্গী নতুন বাজার রেল গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টঙ্গী পৃর্ব থানার সামনে আলোচনা সভার মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান গাজী, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোঃ মোশাররফ হোসেন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, সৈরাচারী আওয়ামী সরকারের আমলে গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ডে বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। নামে বে নামে দেশে বিদেশে গড়েছেন অঢেল সম্পদ।মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানী সহ নানা অভিযোগে অভিযুক্ত। অন্তর্বতি সরকারের নিকট দাবী করেন বিচারের মাধ্যমে কিরনের সকল সম্পদ বাজেয়াপ্ত করে বিচারকাজ করা হোক।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর