জেলা প্রতিনিধি.........................................................
জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে ২০ গ্রাম হেরোইন ও ১০০ পিচ ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র সদস্যরা। শুক্রবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার বসতবাড়ি থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, পাঁচবিবি উপজেলার উত্তর কৃষ্টপুর(বাঙ্গালপাড়া) গ্রামের বদিউজ্জামান টুকুর ছেলে মিন্টু আকন্দ(৪৩) , মিন্টু আকন্দের স্ত্রী জোসনা বেগস(৪২), আঃ কাদেরের ছেলে মেহেদী হাসান সুইট(৩৪), মানিকের ছেলে মামুন রশিদ(৩৪) ও রুহুল আমিনের ছেলে রাসেল(২৩)।
এ বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি শাহেদ আল মামুন বলেন, তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মিন্টু আকন্দ ও তার স্ত্রী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এর আগেও তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর