নিজস্ব প্রতিবেদক............................................................
জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা করেছে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর কমিটি।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নগরের মিয়াপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ গবেষক এনামুল হক। আলোচনাসভায় অংশ নেন অধ্যাপক গোলাম কবির, হাসিবুল ইসলাম, ড. সাদিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে নিবেদিত কবিতা পাঠ করেন কবিকুঞ্জের কবিবৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর