
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩ জন গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সাথে থানা প্রাঙ্গণে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাসুদ রানা শামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আসাদুজ্জামান গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ওসি মোঃ জাকির হোসেন গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে তাঁদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে পুলিশ ও গ্রাম পুলিশের পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জামালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. সহিদুল্লাহ্ ও মোঃ সিদ্দিকুর রহমান এবং মোক্তারপুর ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী চিনি বাসকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর