
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এর প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার প্রেস বিজ্ঞপ্তির সত্যতা স্বীকার করে জানান, ডা. ইসমাইল আমাদের সাথেই ছিলেন, তবে সম্প্রতি জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টির অভিযোগ ওঠায় সংগঠন তাকে বহিষ্কার করেছে। এছাড়াও জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখতে এবং এই সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি দাবি করেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না, তবে শুভাকাঙ্ক্ষী ও অতীতে ইসলামী ছাত্রশিবির করার কথা জানান।
এনডিএফ থেকেও বহিষ্কার ও হাসপাতাল নিয়ে বিতর্ক এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
এছাড়াও একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের আশঙ্কায় ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন ১২ নভেম্বর হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়। পাশাপাশি ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।#
মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর