শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ। আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তারেক রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর