1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রত্যেক মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে” ইউএনও রিফাত আরা আত্রাইয়ে অসুস্থ ও অসহায় ১৯ জনের মাঝে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বিদেশী ‘চকলেট ও লজেন্স’ বিক্রি করায় দশ হাজার টাকা জরিমানা ৩ মাসেই জমির দখল ফেরত: বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের নতুন ফরম জারি রাজশাহীতে ১.৫ কেজি হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারকে খুঁজছে ডিএনসি ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ

জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ ঢাকা সহ দেশে আওয়ামীলীগ ও তাদের অংগসংগঠন কর্তৃক লগি বৈঠার অতর্কিত হামলার এক বিশাল তান্ডব চালায়। এতে প্রাণ গিয়েছিলো বাংলাদেশ জামায়াত ইসলামী ও অংগ সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বহু কর্মীর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনের দোষীদের শাস্তির জন্য সারাদেশের ন্যায় আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলোতে বিক্ষভ ও তৎপরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ অক্টেবর)বাদ আছর উপজেলার আত্রাই সাবরেজিষ্ট্রি বাজার,আত্রাই রেলওয়ে ষ্টেশন বাজার, আত্রাই ডিগ্রী কলেজ মোড় এবং উপজেলার সাহেবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও পথ সভা সম্পন্ন করা হয়। আত্রাই উপজেলার আমীর মোঃখবিরুল ইসলামের নেতৃত্বে পাঁচুপুর ইউনিয়নসহ উপজেলার আট ইউনিয়নের সর্বস্তরের কর্মীবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এসময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমির ও পাঁচুপুর ইউনিন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম ও সেক্রেটারী ওসমানগনি। অন্যান্যের মধ্যে বক্ততব্য রাখেন জামায়াতে ইসলাম আত্রাই শাখার সহ সেক্রেটারী আসাদুল্লা আল জামিন পাঁচুপুর ইউনিয়ন থেকে তাজেমুল হক এবং মনিয়ারী ইউনিয়নের জামায়াতে ইসলাম আমির আব্দুর রশিদ প্রমূখ।

অন্যদিকে সকল ইউনিয়নের সবস্তরের কর্মীবৃন্দের অংশ গ্রহনে সংগঠিত বিক্ষোভ মিছিল ও পথ সভায় নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন। প্রত্যেকটি মিছিল ও পরবর্তী সভা থেকে ২০০৬ সালে সংগঠিত ন্যাক্কারজনক লগি বৈঠার হামলার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাশ্তির আওতায় আনার জোর দাবী জানানো হয়। পাশাপাশি গত ১৫ বছরের শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে আবার আগের মতো কোনো ঘটনার জন্ম দিতে আসলে কাউকে ছাড় দেয়া হবে না।জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ও নেতাকর্মীদের আরো এক্টিভ হয়ে কাজ করার নসিহত দেয়ার মাধ্যমে বক্তারা তাদের বক্তব্য পেশ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট