1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

 জাতীয় কন্যাশিশু দিবস পালিত ঈশ্বরদীতে

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ঃ আজ বুধবার ৮ অক্টোবর সকালে ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঈশ্বরদী নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লাহ্ মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মমিন,উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান,উপজেলা প্র্থামিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা সুবীর কুমার পাল ,মৎস্য খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, আমন্ত্রিত শিশুর মা আঁখি আক্তার আয়শা ও শিক্ষাথী শিরিন আক্তারসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন,কন্যাশিশু ও ছেলে শিশুদের আলাদা করে দেখার সুযোগ নেই। প্রতিটি মায়ের দায়িত্ব শিশুদের এক নজরে আদর ভালবাসা দিয়ে সঠিক পথে পরিচালনা করা। যদিও আমাদের সমাজে ইফটিজিং,মাদক ও বাল্য বিবাহ সমস্যা রয়েছে। এসমস্যা বর্তমানে কিছুটা কমে গেলেও মায়েদের সার্বক্ষণিক সতর্ক থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। একইভাবে এই সমস্যার সমাধানে প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীলদেরও এগিয়ে আসতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট