
প্রেস বিজ্ঞপ্তি: প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেন ও নালা-নর্দমার ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
বুধবার দুপুরে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে বৃষ্টিতে জমে থাকা পানি অপসারণ ও ড্রেনের স্বাভাবিক প্রবাহ সচল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ চালান। রাসিক প্রশাসক সরেজমিনে উপস্থিত হয়ে কর্মীদের এই ড্রেন পরিষ্কার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দেন। একই সাথে ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কারে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর