
তিনি আরো বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের ঘটনা প্রমান করে শেখ হাসিনার দল আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসী সংগঠন হিসেবে এই দেশে শেখ হাসিনা ও আওয়ামীলীগের রাজনীতি করার কোন অধিকার নেই। দেশে গনহত্যা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা এখন গণমানুষের দাবী।
শুক্রবার দুুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শাখার সভাপতি মাও.লোকমান হোসেনের সভাপতিত্বে শহরের এন আহাম্মদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাও. জালাল উদ্দিন আহমদে, তোফাজ্জল হোসেন মিয়াজি, আতা উল্যাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল ও মো. ফয়সালসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর