1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

 চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
#মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। অন্যদিকে অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। এদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আবুল কাসেম মন্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাসেম।
এনিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচা আবুল কাসেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতল মর্গে পাঠানোসহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট