চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি............................................
চাঁপাইনবাবগঞ্জ সদর এমপির রাজনৈতিক কার্যালয়ের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়ালটনমোড় এলাকায় এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদের রাজনৈতিক অফিসের পাশে রাত ৯টার দিকে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় বিষ্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে । তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিষ্ফোরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর