
চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানা অধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ হতে আমনুরাগামী পাকা রাস্তার ওপর থেকে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
গোপন তথ্যে অস্থায়ী চেকপোস্ট ও তল্লাশি এসআরবি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এক ব্যক্তি ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যানে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহী জেলার তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকার দিকে আসছে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
৭ কেজি গাঁজা ও ভ্যান জব্দ চেকপোস্ট পরিচালনাকালে বেলা ১১টা ৪৫ মিনিটে ধৃত মাদক ব্যবসায়ী মোঃ তারিফ (৩২), পিতা-মোঃ আলম, মাতা-মোছাঃ ছেরিনা খাতুন, সাং-সতেরো রশিয়া চামাগ্রাম দুখুরমোড়, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ একটি ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যান চালিয়ে চেকপোস্টের কাছাকাছি এলে ভ্যানটি থামানোর সংকেত দেওয়া হয়।
তল্লাশিকালে ভ্যানে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর কী আছে জানতে চাইলে সে এলোমেলো কথাবার্তা বলে। তার কথায় সন্দেহ হলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্যানে থাকা ১টি প্লাস্টিকের বস্তার ভেতর ১৬টি প্লাস্টিকের সুতলির বান্ডেলের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পৃথক ৪টি পোটলায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি পুরাতন ব্যাটারিচালিত অটো চার্জার ভ্যান এবং ১টি বাটন মোবাইল ফোন সাক্ষীদের সম্মুখে দুপুর ১২টা ৩৫ মিনিটে জব্দ করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর