1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নকলের দায়ে ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার ১০ জন শিক্ষককে অব্যাহতি 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ……………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি /সমমান পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষাবোর্ডের ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার করছেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবুল হায়াত।

বৃহস্পতিবার দুপুর ২ টার পরীক্ষায় ধাইনগর এন.টি.এম.কে আনক টিবিএম কলেজ (ভেন্যু: শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল) কেন্দ্রে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা-১ বিষয়ে নকল করার দায়ে তাদের বহিস্কার করা হয়। সেই সাথে কেন্দ্রের ৫ টি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে এই বছরের পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার  আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড(ভোকেশনাল)  এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে।

এসময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিলেন তারা। এর প্রেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে দায়িত্ব  অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট