1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তার আটক - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তার আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের হুজরাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তবে কোন মামলায় যুব মহিলালীগ নেত্রীকে আটক করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে দুপুর আড়াইটার দিকে আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সামনের সারিতে অংশগ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন যুব মহিলা লীগ নেত্রী জুঁই আক্তার। এর পরদিনই তাকে আটক করে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক যুব মহিলালীগ নেত্রী  বলেন, আগের দিন আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবসের মানববন্ধনে জুঁই আক্তারসহ আমরা কয়েকজন যুব মহিলালীগ নেত্রী অংশগ্রহণ করি। এর ছবি ফেসবুকে আসে ও বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশ হয়। কোন অপরাধ না থাকলেও শুধুমাত্র ডিসি-এসপির সাথে মানববন্ধনে থাকার দায়ে জুঁইকে আটক করা হয়েছে বলে অভিযোগ এই নেত্রীর।

জানা যায়, যুব মহিলালীগ নেত্রী জুঁই আক্তারকে সদর উপজেলার বারোঘরিয়ার একটি বিস্ফোরক মামলার আসামী দেখানো হয়েছে। একই মামলায় আরও আটক করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারোঘরিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে। সোমবার (০৯ ডিসেম্বর) তাকে আটক করে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট