1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে ১৪তম চাঁপাই উৎসব ২০২৪ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ মার্চ ২০২৪……………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার আয়োজনে নারায়ণগঞ্জে ১৪তম চাঁপাই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রির্সোটে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

১৪তম চাঁপাই উৎসব ২০২৪ আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি সভাপতি সৈয়দ নুরুল ইসলাম আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান।বৈচিত্রময় নান্দনিকতা, আর নানান বাহারি ঐতিহ্যের ছোঁয়ায় রঙিন হয়ে উঠুক হৃদয়লোক আহবানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সাধারণ সভা, কার্যনির্বাহী কমিটির সভা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট