1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে ২টি ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………………………

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস গ্রাউন্ডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, জেলা শহরের পাশের পুরাতন স্টেডিয়ামের মাঠ থেকে টেনিস কোর্টে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এমনটি করেছে। তবে আমরা আতঙ্কিত নই। আমরা সিসি ক্যামেরা দেখে অপরাধীর শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট