1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন শাহনেওয়াজ সভাপতি, একে এস রোকন সহ-সভাপতি,  জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে হোসেন শাহনেওয়াজ সভাপতি, এ কে এস রোকন সহ-সভাপতি এবং জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার(১৪ জুন)দুপুরে প্রেসক্লাব ভবন মিলনায়তে কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন শাহনেওয়াজ সভাপতি, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক এবং সহ-সম্পাদক পদে দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি পদে একাত্তর টেলিভিশন ও সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন ও কোষাধাক্ষ্য পদে সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচিত হন। এর আগে সকাল ১১টার দিকে সারাধণ সভার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণের উৎবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কার্যক্রম পরিচালনার দ্বায়িত্বে ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলী। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২০২৭ দুই বছর দ্বায়িত্ব পালন করবেন। নব নির্বাচিত কমিটি প্রেসক্লাবের সকল সদস্যসহ জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধি লক্ষ্যে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে বর্তমান সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচন চলাকালীন সময়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সাংবাদিক জাফরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট