প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:২৪ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগ, চলতি পথে মিলছে দুই টাকায় ইফতার

মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যাস্ততম এলাকা, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিশ্বরোড মোড়। সেখানেই সড়কের পাশে টেবিলে পেয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, কলা সহ বিভিন্ন পদের ইফতার সাজানো। মাত্র দুই টাকার বিনিময়ে পথচারী, রিক্সাচালক, সাধারণ মানুষ যে কেউ কিনে নিচ্ছেন এ ইফতার প্যাকেজ। বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ইফতারের এ আয়োজন, পথ চলতি রোজাদারদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে, বিশ্বরোড মোড় এলাকায় মাসব্যাপি দুই টাকার বিনিময়ে ইফতার প্যাকেজ বিক্রির এ উদ্যোগ নেয়া হয়েছে। আয়োজকরা জানান, পথচারী, রিক্সা-অটোচালকসহ পথে থাকা মানুষের কথা ভেবেই সড়কের পাশে ইফতার আয়োজন। আর দুই টাকা মূল্য রাখা হয়েছে, যাতে ইফতারটা যারা সংগ্রহ করবেন, তারাও বিব্রতবোধ না হন।
শুক্রবার ইফতার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের ইফতার স্টলে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বুলু বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল কাদের কামাল, ছাত্রনেতা মিম ফজলে আজিম, নাহিদুল হক জনি, হামিদুর রহমান, মোহাম্মদ আজিজুল হক, আলমগীর হোসেন,মোহাম্মদ নূরে আলম তৌসিক, রুমেল, আসিফসহ অনান্যরা.।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর