প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১১:১৭ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনেই জামায়াত প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মাওলানা মোঃ কেরামত আলি দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা হলো ২ লাখ ৬ হাজার ৮৯৩।তার নিকটতম বি এন পির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যাপক শাহজাহান আলি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ শিবগঞ্জ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১৮১ জন।কেন্দ্র হলো ১৫৯টি। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৭৫৭টি। বাতিল ভোট হলো৯ হাজার ৬২৮। মোট প্রদত্ত ভোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৩৮৫। প্রদত্ত।ভোটের শতকরা হার ৭৬.৬৫%।
৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২(ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১৬ হাজার ১০৮ ভোট বেশী জামায়াত ইসলামীর নেতা মুঃ মিজানুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৭১ হাজার ২২৭। তার নিকটতম প্রতিদন্দী বি এন পি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট। এ আসনে ১৮৫ টি কেন্দ্রে ৪ লাখ ৬১ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ভোটার ভোট প্রদান করেন। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১৬। বাতিল ভোটের সংখ্যা ৮০৫৮। শতকরা হিসাবে ৭৪.৬৮
৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পল্লা
প্রতীকে মোঃ নুরুল ইসলাম ৬২ হাজার ৬০৩ বেশী ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হলো ১ লাখ ৮৯ হাজার ৬৪০। তার নিকটতম প্রতিদন্দী বি এন পির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। এ আসনে ১৭৩টি। ভোট কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৩ লাখ ২৩ হাজার ২৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। বৈধ ভোট সংখ্যা হলো ৩ লাখ ১৮ হাজার ৪৯৫। বাতিল ভোট সংখঢ়া হলো ৭৩৯টি। ১৩ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষনা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর