1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময়- সময় টিভির  ও এখন টিভির সাংবাদিককে লাঞ্ছিত ও হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপর হামলা ও এখন টিভির সোহান মাহমুদকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানমবন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা বলেন, দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। সাংবাদিকদের উপর হামলায়ও কঠোর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এ অবস্থার উন্নতি না হলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না। গোমস্তাপুরে যে দুইজন সাংবাদিকের উপর হামলা হয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।

এর আগে গত ২৭ নভেম্বর রাত আটটায় জেলার রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রাহকাল চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁকে মারধর করা হয়। সাংবাদিক পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর ক্যামেরা ভেঙে ফেলেন হামলাকারীরা। ঘটনার সময় এখন টিভির প্রতিনিধি সোহান মাহমুদ বাধা দিতে গেলে তাঁকেও লাঞ্ছিত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট