1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল মতিন (৩৩) নামে ১ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মতিন শিবগঞ্জে চরপাকা গ্রামের মফিজুল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কমলাকান্তপুর এলাকার একটি আম বাগানের ভিতর অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর সময় ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ আব্দুল মতিনকে আটক করা হয়। ওই দিন র‍্যাবের এসআই আব্দুল মোমিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান খান মানিক তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল মতিনসহ দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট